০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাতসকালে সড়কে প্রা ণ গেল পাঁচজনের, আহত চারজন

Ada. Munna Telecom1

ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

আজ বুধবার (০৪ জুন) সকাল সাতটার দিকে উপজেলার চুমুদি ইউনিয়নের বাবালাতলা এলাকায় ঢাকা–বরিশাল সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মামুন হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের ছেলে মিজানুর রহমান (৪৫) ও মাদাইপুরের শিবচর উপজেলার মাদবরচর গ্রামের বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫৫)।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, আজ সকাল ছয়টা ৫২ মিনিটের দিকে বাবলাতলা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। মাহিন্দ্রা গাড়িটি ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে মিজান পরিবহনের বাসটি ঢাকায় যাচ্ছিল। বাবলাতলা বাসস্ট্যান্ড যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি সড়কে উল্টে পড়ে।

আবু জাফর আরও জানান, ঘটনাস্থলে মাহিন্দ্রার চারজন যাত্রী নিহত এবং পাঁচজন আহত হন। আহতদের মধ্যে একজন পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

সাতসকালে সড়কে প্রা ণ গেল পাঁচজনের, আহত চারজন

প্রকাশের সময় : ০৯:২৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫