০৩:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান

Ada. Munna Telecom1

‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন ছেলে তারেক রহমান।

শুক্রবার(১০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১ টার দিকে মায়ের জন্য হাসপাতালে তারেক রহমানের খাবার নিয়ে যাওয়ার একটি ভিডিও পোস্ট করা বিএনপির অফিসিয়াল ফেইসবুক পেইজে।

ভিডিও ক্যাপশনে বলা হয়- হাসপাতালে বেগম খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসছেন তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান।

৪৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তারেক রহমান ও জোবায়দা রহমান কয়েকটি খাবারের বক্স নিয়ে হাসপাতালে আসছেন।

এসময় যুক্তরাজ্য বিএনপির নেতারা এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে দেখা যায়।

অপরদিকে, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেছেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষা চলছে। ডাক্তাররা প্রতিদিন নিয়মিত তাকে দেখছেন। শুক্রবার নতুন আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসার মধ্যে পরিবর্তন আনা হয়েছে। সে অনুযায়ী চিকিৎসা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান

প্রকাশের সময় : ০৫:৩৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫