০২:৪০ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে ফেসবুকে বিভ্রাট, ব্যবহার করা যাচ্ছে না ডেক্সটপে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল থেকেই ‘সাইট ইস্যু’ নামের একটি ইন্টারফেস দেখানো হচ্ছে ব্যবহারকারীদের। সংবাদমাধ্যম ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, মেটা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের ডেস্কটপ সংস্করণটি ব্যবহার করা যাচ্ছে না। মোবাইলেও অনেকেই ব্যবহার করতে পারছেন না।

ব্যবহারকারীদের ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে উপলব্ধ নয় বলে দেখানো হচ্ছে। এতে উল্লেখ করা হয়েছে, সাইটের সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টটি বর্তমানে ব্যবহারযোগ্য নয়। আমরা আশা করছি শীঘ্রই এর সমাধান হয়ে যাবে। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন।

লগইনের চেষ্টা করলে অনেক ব্যবহারকারীর স্ক্রিনে দেখা যাচ্ছে, “Account Temporarily Unavailable. Your account is currently unavailable due to a site issue. We expect this to be resolved shortly. Please try again in a few minutes.”

ওয়েবসাইট বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম Downdetector-এও এ সময় অভিযোগের সংখ্যা হঠাৎ বেড়ে যায়। প্রতিষ্ঠানটির তথ্যমতে, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ফেসবুকের ওয়েবসাইট ব্যবহারে (৩২ শতাংশ), এরপর লগইন-সংক্রান্ত সমস্যা (২৬ শতাংশ) এবং নিউজ ফিড বা টাইমলাইন লোড না হওয়ার অভিযোগ (২২ শতাংশ)।

এদিকে, অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ গিয়ে #FacebookDown হ্যাশট্যাগ ব্যবহার করে সমস্যার কথা জানান। কেউ কেউ ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় ছাত্রদল নেতা মোমিন মালিতা

বিশ্বজুড়ে ফেসবুকে বিভ্রাট, ব্যবহার করা যাচ্ছে না ডেক্সটপে

প্রকাশের সময় : ০৩:১৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬