ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম আজিজী বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির অবসান ঘটিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। আপনারা আমাকে নির্বাচিত করলে ইনশাআল্লাহ চুয়াডাঙ্গা-১ আসনকে উন্নয়নের ক্ষেত্রে সারাদেশে একটি আধুনিক মডেল আসনে রূপান্তরিত করব।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত চুয়াডাঙ্গা সদরের মাখালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন। বিশেষ অতিথি ছিলেন: জেলা সহ-সভাপতি জনাব রুহুল আমিন সোহেল এবং জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার তুষার ইমরান সরকার। বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণে অনুষ্ঠিত এ গণসংযোগে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলাম আজিজী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার, ন্যায়ভিত্তিক শাসন ও কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। শান্তি, ন্যায় ও নিরাপত্তা প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকের বিজয় নিশ্চিত করা জরুরি। দেশ আজ নৈতিক নেতৃত্বের তীব্র সংকটে ভুগছে। ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি ও সুশাসন প্রতিষ্ঠায় হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী’র বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গণসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাখালডাঙ্গা ইউনিয়ন সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা আবু সাইদ, ইসলামী যুব আন্দোলন চুয়াডাঙ্গা সদর থানার সভাপতি মাওলানা এস.এম. হানজালা, মাওলানা আব্দুল আওয়াল বিপ্লব, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা আলমগীর হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন, কারী ইব্রাহীম, নিজাম উদ্দিন, আব্দুল্লাহ, রবিউল, জিয়ারুল ইসলাম, সামাদুল শেখ, মতুল্লা শেখ, খেদের মন্ডল প্রমুখ।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 
























