১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ইসলামী আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাসানুজ্জামান

‘পিআর পদ্ধতিতে ভোট হলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে কোনো ফ্যাসিবাদ সৃষ্টি হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা- ২ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাসানুজ্জামান সজীব।

শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টায় চুয়াডাঙ্গার দর্শনা পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সভায় জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃত্বসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সক্রিয় সদস্যরা উপস্থিত ছিলেন।

হাসানুজ্জামান সজীব বলেন, পিআর পদ্ধতি এমন একটি ভোট ব্যবস্থা যেখানে প্রতিটি ভোটার তার পছন্দ অনুযায়ী দল বা প্রার্থী বেছে নেওয়ার পূর্ণ স্বাধীনতা পান। এতে ভোটের ফলাফল হয় স্বচ্ছ ও সুষ্ঠু, আর কোনো একপক্ষের প্রভাব বা অন্যায়ের শাসন প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ থাকে না। আমাদের লক্ষ্য হলো ইসলামের নৈতিকতা ও ন্যায়ের ভিত্তিতে জনগণের সেবা করা এবং হাতপাখার বিজয় নিশ্চিত করা।”

সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী। সভার সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এনামুল কবির জিপসি।

সভায় দামুড়হুদা, জীবননগর ও দর্শনা থানাসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলরা সক্রিয়ভাবে অংশ নেন। বক্তারা বলেন, “একজন সচেতন নাগরিকের দায়িত্ব শুধু ভোট দেওয়া নয়, বরং সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া। ইসলামের শিক্ষা অনুসারে নেতৃত্ব নির্বাচন করতে হবে, যারা জনগণের কল্যাণে কাজ করবে, দুর্নীতি ও অন্যায় প্রতিহত করবে। হাতপাখার প্রার্থী সেই নীতিতে বিশ্বাসী এবং দেশের মানুষের সেবা করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

সভা শেষে সবাইকে আহ্বান জানানো হয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে হাতপাখার বিজয় নিশ্চিত করার জন্য।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

ইসলামী আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা সভাপতি হাসানুজ্জামান

‘পিআর পদ্ধতিতে ভোট হলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’

প্রকাশের সময় : ১১:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫