০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-১ আসনে হাতপাখার প্রার্থী জহুরুল ইসলাম

‘দেশবাসী এখন ইসলামী শক্তিকেই রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়’

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজীজী বলেছেন, স্বাধীনতার পর থেকে আমরা দেশে নানা দলের শাসন দেখেছি, কিন্তু জনগণের মৌলিক অধিকার কেউ বাস্তবায়ন করেনি। কথার ফুলঝুরিতে মানুষ বারবার প্রতারিত হয়েছে। আমরা আর সেই বস্তুবাদী রাজনৈতিক দলগুলিকে ক্ষমতায় দেখতে চাই না। জনগণ এখন পরিবর্তন চায়, তারা ইসলামী শক্তিকেই রাষ্ট্রক্ষমতায় দেখতে আগ্রহী। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামের পক্ষের শক্তিকে সংসদে পাঠাবে।”

রবিবার (১৯ অক্টোবর ২০২৫) বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নে অনুষ্ঠিত এক ব্যাপক গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ পদ্মবিলা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ শাহজাহান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত এ গণসংযোগে আজীজী ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন, স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মাওলানা জহুরুল ইসলাম আজীজী বলেন, স্বাধীনতার পর থেকে জনগণ যে আশানুরূপ পরিবর্তন পায়নি, তা আজ স্পষ্ট। মানুষ এখন এমন নেতৃত্ব চায়, যারা আল্লাহভীতিসম্পন্ন, সৎ ও নিষ্ঠাবানভাবে দেশ পরিচালনা করতে সক্ষম। ইসলামী আন্দোলন বাংলাদেশই সেই নেতৃত্ব দিতে পারে।
গণসংযোগে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব আবু হানিফ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাকের আলী,
জাতীয় শিক্ষক ফোরাম জেলা সদস্য কারী আবু দাউদ, এবং পদ্মবিলা ইউনিয়ন ইসলামী আন্দোলনের সেক্রেটারি ওমর ফারুক সিকদারসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা-১ আসনে হাতপাখার প্রার্থী জহুরুল ইসলাম

‘দেশবাসী এখন ইসলামী শক্তিকেই রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়’

প্রকাশের সময় : ০৫:৫৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫