০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দিলীপ কুমার আগারওয়ালার সম্পদ অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি

Ada. Munna Telecom1

ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালার সম্পদ অনুসন্ধানে ভূমি অফিসসহ বিভিন্ন দপ্তরের নথিপত্র চেয়ে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এসব তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছেন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, দিলীপ কুমার আগারওয়ালার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে ১১২ কোটি টাকার সম্পদ অর্জন এবং ৩৪টি ব্যাংক হিসাবে ৭৫৫ কোটি টাকার বেশি লেনদেনের অভিযোগে ইতোমধ্যেই মামলা করা হয়েছে। ওই মামলার তদন্তের অংশ হিসেবে দুদকের কর্মকর্তারা বিভিন্ন দপ্তরে দালিলিক প্রমাণের জন্য অভিযাচন পত্র পাঠিয়েছেন।

জানা যায়, আগারওয়ালার বিরুদ্ধে শত কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগেও তদন্ত চলছে। এর আগে গত ৮ অক্টোবর দুদক তার বিরুদ্ধে ১১২ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৭৫৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করে।

এছাড়া গত বছরের ৩ সেপ্টেম্বর র‍্যাব তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালতে তোলা হলে তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই দিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে বিভিন্ন হত্যা মামলায়ও তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় নিম্ন আদালত ও উচ্চ আদালতে তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। সব কটি মামলায় জামিন পাওয়ার পর চলতি বছরের ১ অক্টোবর তিনি কারাগার থেকে মুক্তি পান বলে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

দিলীপ কুমার আগারওয়ালার সম্পদ অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি

প্রকাশের সময় : ১০:৫৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫