০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাক্টরের ধাক্কায় দামুড়হুদার রাজ হোসেন নিহত, এলাকায় শোকের মাতম

ট্রাক্টরের ধাক্কায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের রাজ হোসেন (১৬) নিহত হয়েছে।

রোববার (০৬ জানুয়ারি) গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে
উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সুন্দরগঞ্জ-রংপুর সড়কের শ্মশান ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আব্দুস সালাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাজ হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের আব্দুল হাকিম মিয়ার ছেলে। যে দীর্ঘদিন ধরে সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নে বাসাভাড়া নিয়ে চুলের ব্যবসা করতো।

স্থানীয়রা জানায়, রোববার সকালের রাজ হোসেন মোটরসাইকেলযোগে রংপুরে যাচ্ছিল। পথিমধ্যে শ্মশান ঘাট এলাকায় পৌঁছালে অপর একটি ট্রাক্টর (কাঁকড়া) নামে পরিচিত মোটরসাইকেলটিকে থাক্কা দেয়। এতে রাজ হোসেন সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাজ হোসেন নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরেই চালক ও হেলপার পালিয়েছে। উর্দ্ধতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, রাজ হোসেনের মৃত্যুর সংবাদ নিজ গ্রামে জানাজানি হলে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

ট্রাক্টরের ধাক্কায় দামুড়হুদার রাজ হোসেন নিহত, এলাকায় শোকের মাতম

প্রকাশের সময় : ০২:০০:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫