১১:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকদের থেকে সরাসরি ক্রয় করবে সরকার

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ১১:৩২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
  • ৬১৩ Views

চুয়াডাঙ্গার জীবননগরে চলতি বোরো মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ মে) দুপুরে জীবননগর খাদ্য বিভাগের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

এসময় তিনি বলেন, অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী এবার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ও চাল সংগ্রহ করা হবে। কৃষি অফিসের তালিকার ভিত্তিতে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে। পুরো প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

জীবননগর ফুড অফিসার আব্দুল হামিদ জানান, চলতি মৌসুমে প্রতি কেজি চাল ৪৯ টাকা দরে মোট ৭ হাজার ৮৮৬ টন এবং প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে মোট ৭৩৯ টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জীবননগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম, স্থানীয় ডিলার, মিল মালিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সরকারের এ উদ্যোগে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

জীবননগরে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকদের থেকে সরাসরি ক্রয় করবে সরকার

প্রকাশের সময় : ১১:৩২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬