০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের প্রার্থী অ্যাড. রাসেল

জনগণের দোয়া ও ভালোবাসাই আমাদের মূল শক্তি

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

সভায় সভাপতিত্ব করেন হারদী ইউনিয়নের ২নং ওয়ার্ড সভাপতি মো. মিজানুর রহমান বাবু।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা ক্ষমতার রাজনীতি করি না, মানুষের সেবার রাজনীতি করি। রাষ্ট্রক্ষমতায় যাই বা না যাই, আমরা সবসময় মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ইনসাফ, ন্যায়বিচার ও শান্তি চায়। জামায়াতে ইসলামী সেই কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রতীক। ইসলামি মূল্যবোধের ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের লক্ষ্য।

দুর্নীতি, বেকারত্ব ও বৈষম্যের সমালোচনা করে এডভোকেট রাসেল বলেন, দেশের মানুষ আজ অন্যায় ও অব্যবস্থার যাঁতাকলে পিষ্ট। এই বাস্তবতা বদলাতে হলে জনগণকেই ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের দোয়া ও ভালোবাসাই আমাদের শক্তি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের জন্য কাজ করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো. দারুস সালাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. কাইয়ুম উদ্দিন হিরক, উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, জি.এ সাংগঠনিক থানা আমীর মো. আব্বাস উদ্দিন, থানা সেক্রেটারি মো. কামরুল হাসান সোহেল, থানা কর্মপরিষদ সদস্য শাহজাহান মিয়া ও ফরিদ উদ্দিন এবং হারদী ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিন।

পথসভা সঞ্চালনা করেন হারদী ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান ওসমানী।

বক্তারা আগামীর বাংলাদেশকে ইনসাফভিত্তিক, জবাবদিহিমূলক ও শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করার আহ্বান জানান। তারা বলেন, জনগণের সহযোগিতা ও দোয়াই এই পরিবর্তনের প্রধান শক্তি।

স্থানীয় জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এলাকাবাসীর অংশগ্রহণ প্রমাণ করে— হারদী অঞ্চলে জামায়াতে ইসলামী দিন দিন জনগণের হৃদয়ে গভীরভাবে স্থান করে নিচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

জীবননগরের পিংকি হ ত্যা মামলার আসামি নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের প্রার্থী অ্যাড. রাসেল

জনগণের দোয়া ও ভালোবাসাই আমাদের মূল শক্তি

প্রকাশের সময় : ১১:০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫