০২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-১ আসনে হাতপাখার প্রার্থী জহুরুল ইসলাম

জনগণের আস্থা ফিরিয়ে আনতে হাতপাখায় ভোট দিন

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা–১ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চুয়াডাঙ্গা জেলা সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেছেন, আস্থা ও অধিকার সংকটে থাকা দেশের জনগণের জন্য একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক শক্তি গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে হাতপাখা মার্কায় ভোট দিন। এটাই হতে পারে ইতিবাচক পরিবর্তনের প্রথম ধাপ।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে আলমডাঙ্গা উপজেলার চিতলা ইউনিয়নের হাঁপানিয়া এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গণসংযোগে স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন, এই দেশের জনগণ আজ আস্থা ও অধিকার সংকটে ভুগছে। ন্যায়বিচার, সুশাসন, নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার জন্য একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক শক্তি প্রয়োজন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সেই আস্থার জায়গাটি পুনর্গঠন করতে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, অবহেলিত গ্রামাঞ্চলের উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন আমাদের অঙ্গীকার। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও স্থানীয় অর্থনীতির উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমরা কাজ করবো ইনশাআল্লাহ।

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসমানখালী সাংগঠনিক থানা শাখার সেক্রেটারি মোঃ ইমদাদুল হক, চিতলা ইউনিয়ন সভাপতি আব্বাস আলী, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আবু হুরায়রা, যুবনেতা মুস্তাকিম হোসেন, আবু শামা, নজরুল ইসলাম, সেলিম রেজা, আবু তাহের, বাবর আলী, এরশাদ, আপেল উদ্দিন, শহর আলী, ইমদাদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান মাওলানা জহুরুল ইসলাম আজিজী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা-১ আসনে হাতপাখার প্রার্থী জহুরুল ইসলাম

জনগণের আস্থা ফিরিয়ে আনতে হাতপাখায় ভোট দিন

প্রকাশের সময় : ১০:৩৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫