০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ফরিদপুরে চোর সন্দেহে মো. মিল্লাত চৌধুরী (৩১) নামে যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

আজ রোববার (২৯ ডিসেম্বর) ভোররাতে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের সৈয়দ আবুল হোসেনের বসতবাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের একটি বাগানে এ ঘটনা ঘটে।

নিহত মিল্লাত চৌধুরী গেরদা গ্রামের চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল আলিম ওরফে বাবুল চৌধুরীর ছেলে।

ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. আসাদউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গেরদায় এক চোরকে ধরে পিটুনি দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত মিল্লাত চৌধুরীর নামে মাদক আইনে একটি ও চুরির দায়ে অভিযোগে দুটিসহ মোট তিনটি মামলা রয়েছে।

স্থানীয়রা জানান, গেরদা গ্রামের একটি বাড়ির চারপাশে সিসি ক্যামেরার সংযোগ দেওয়া ছিল। এ সংযোগ মুঠোফোনের সঙ্গে যুক্ত ছিল। মুঠোফোনে চোর দেখে বাড়ির লোকজন ধাওয়া দিয়ে চোরকে ধরে ফেলে। পরে এলাকার লোকজন তাকে পিটুনি দেয়।

গেরদা ইউনিয়নের ইউপি সদস্য পারভেজ মিয়া বলেন, মিল্লাত চৌধুরী মাদকসেবী এবং এলাকায় দুষ্টু প্রকৃতির লোক হিসেবে চিহ্নিত। চুরি করতে গিয়ে তিনি ধরা পড়ে পিটুনির শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ০৯:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪