০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা–২ আসনকে দুর্নীতিমুক্ত আদর্শ এলাকায় গড়ার অঙ্গীকার বাবু খানের

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা–২ (দামুড়হুদা–জীবননগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মাহমুদ হাসান খান বাবু বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করা হলে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমেই দেশের জন্য সঠিক নেতৃত্ব উঠে আসবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের রায়ে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে চুয়াডাঙ্গা–২ আসনের দীর্ঘদিনের অবহেলিত জনপদের সার্বিক উন্নয়নে তিনি অগ্রাধিকার দেবেন। বিশেষ করে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সড়ক অবকাঠামো, কৃষি খাত ও ক্রীড়া ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা জানান তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বাবু বলেন, চুয়াডাঙ্গা–২ আসনে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেবে জনগণই।” নির্বাচিত হলে তিনি এই আসনকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ সংসদীয় এলাকায় পরিণত করতে সর্বাত্মক ভূমিকা রাখবেন বলেও আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজিব হাসান কচি, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, সাংবাদিক সমিতির সভাপতি সরদার আল আমিন, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেলিম, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা–২ আসনকে দুর্নীতিমুক্ত আদর্শ এলাকায় গড়ার অঙ্গীকার বাবু খানের

প্রকাশের সময় : ০৬:১৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫