০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা শহরে দিনেদুপুরে সাইকেল চুরির পর দর্শনা থেকে ধরা ইমরান

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা পৌর শহরের মুক্তিপাড়ার একটি বাসা থেকে দিনেদুপুরে বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। এরপরই ওই বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় চুরির ভিডিও রেডিও চুয়াডাঙ্গার ফেসবুক পেইজ সহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এরপরই রাতে অভিযুক্ত ইমরান ওরফে ইয়াছিনকে (২৫) আটক করেছে দর্শনা থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বাইসাইকেলটি।

রোববার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে চুরি করে পালিয়ে যায় অভিযুক্ত ইমরাম।

আটক ইমরান ওরফে ইয়াছিন চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভাধীন মোবারকপাড়ার মৃত মনিরুল ইসলামের ছেলে।

জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার একটি বাসার গেইটের সিটকিনি কৌশলে খুলে ভিতরে প্রবেশ করে ইমরান। ওই বাড়ির গ্যারেজে থাকা একটি বাইসাইকেল চুরি করে দ্রুত সটকে পড়ে সে। চুরির ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ফুটেজ দেখে প্রতিবেশিরা ইমরানকে আটকে রেখে খবর দেয় পুলিশকে। পরে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ইমরানকে ও বাইসাইকেলটি থানা হেফাজতে নেয়। রাতেই তাকে দর্শনা থানা থেকে চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী সোহানুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এই মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা শহরে দিনেদুপুরে সাইকেল চুরির পর দর্শনা থেকে ধরা ইমরান

প্রকাশের সময় : ০৯:২৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫