০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপ-কমিটি গঠন, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানসহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নবাগত সভাপতি নাজমুল হক স্বপন।

সভা শুরুর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার। পরে নবাগত সাধারণ সম্পাদক শাহ আলম সনির সঞ্চালনায় নির্ধারিত এজেন্ডা অনুযায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে তিনটি গুরুত্বপূর্ণ উপ-কমিটি গঠন করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ১৭ জানুয়ারি চুয়াডাঙ্গা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে প্রেসক্লাবের দাতা সদস্য আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক সিআইপি ও মাহমুদ হাসান খান বাবু বিজিএমইএর সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁদের সম্মাননা প্রদানের সিদ্ধান্তও গৃহীত হয়।

সভায় গঠিত উপ-কমিটিগুলোর মধ্যে ক্রয় ও নির্মাণ সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক করা হয়েছে সহ-সভাপতি রফিক রহমানকে। এ কমিটির সদস্য হিসেবে রয়েছেন অর্থ সম্পাদক জামান আখতার, দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, সহ-সাধারণ সম্পাদক জহির রায়হান সোহাগ ও কার্যনির্বাহী সদস্য রিফাত রহমান।

শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কার্যনির্বাহী সদস্য রাজীব হাসান কচিকে। এ কমিটির সদস্য করা হয়েছে সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য বিপুল আশরাফকে।

অনুষ্ঠান ও সাংস্কৃতিক উপ-কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন প্রচার-প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজ মামুন। এ কমিটির সদস্য হিসেবে থাকবেন কার্যনির্বাহী সদস্য খাইরুজ্জামান সেতু ও সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুসাইন মালিক।

এছাড়া প্রেসক্লাবের কল্যাণ তহবিল পরিচালনায় সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সাংবাদিক সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হুসাইন মালিক এবং কার্যনির্বাহী সদস্য সরদার আল আমিন ও রাজীব হাসান কচি।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

প্রকাশের সময় : ১১:০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬