চুয়াডাঙ্গার ভিমরুল্লা এলাকা থেকে ইজিবাইকে ওঠার পর এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার (২ জুন) বিকেল থেকে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ শিশুটি চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। গতকাল বিকেল আনুমানিক ৫টার দিকে সে ভিমরুল্লা এলাকা থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে একটি ইজিবাইকে ওঠে। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি।
পরিবারের সদস্যরা সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। মোবাইল ফোন বা অন্য কোনো মাধ্যমেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজ শিশুটির স্বজনরা জানান, গতকাল বিকেলের পর থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এ অবস্থায় তারা সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, চুয়াডাঙ্গা কিংবা আশপাশের কোনো এলাকায় কেউ যদি শিশুটিকে দেখে থাকেন অথবা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত ০১৩১১-৮৪৫২৫৩ নম্বরে যোগাযোগ করার জন্য।
নিখোঁজ শিশুটিকে দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে স্থানীয় প্রশাসন ও জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন তার স্বজনরা। পাশাপাশি বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি বেশি প্রচার ও শেয়ার করার আহ্বান জানিয়েছেন তারা
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 






















