১০:১২ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী মুখপাত্র ফয়সাল মাহমুদ রাফি সংগঠনটির সকল সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, ভবিষ্যতে গঠিত কোনো কমিটিতেও তার থাকার ইচ্ছা নেই।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ফেসবুক একাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে ফয়সাল মাহমুদ রাফি উল্লেখ করেন, গণঅভ্যুত্থান চলাকালীন এবং পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বৈষম্য বিরোধী ব্যানারে তিনি সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তবে অভ্যুত্থান-পরবর্তী সময় এবং বর্তমান প্রেক্ষাপটে তিনি সংগঠনটির সব ধরনের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি আরও জানান, সাংগঠনিক দায়িত্ব পালনকালে কিংবা পরবর্তী সময়ে তার বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক লেনদেন, অনিয়ম, বাণিজ্য বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ নেই। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, তিনি বর্তমানে কিংবা অতীতে অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত নন।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, এটি শুধুমাত্র সকলকে অবগত করার জন্য দেওয়া একটি ঘোষণা। এ বিষয়ে ভিন্ন কোনো অর্থ বা উদ্দেশ্য খোঁজার প্রয়োজন নেই বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সবাইকে বিষয়টি ইতিবাচকভাবে নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ফয়সাল মাহমুদ রাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সহকারী মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় জোরপূর্বক প্রতিবন্ধী তরুণীকে ধ র্ষ ণে র অভিযোগ, ৬২ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় সাংগঠনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার

প্রকাশের সময় : ০৮:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫