১০:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় রেড ক্রিসেন্টের শুভেচ্ছা গ্রহণ করলেন শরীফুজ্জামান শরীফ

নির্বাচনী প্রচারণার ব্যস্ততার মাঝেও চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা–১ আসনের মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সম্মান গ্রহণ করেছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিত কমিটি তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

এ সময় রেড ক্রিসেন্টের উদ্যোগকে তিনি “মানবতার সেবার উজ্জ্বল দৃষ্টান্ত” উল্লেখ করে সংগঠনের কর্মীদের প্রশংসা করেন।

শুভেচ্ছা গ্রহণকালে মো. শরীফুজ্জামান শরীফ বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে মানুষের পাশে দাঁড়ায়। তাঁদের নিঃস্বার্থ সেবার মানসিকতা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে। রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, মানুষের দুঃখ–দুর্দশায় পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও।

তিনি আরও বলেন, আপনারা আজ যে সম্মান দিলেন, তা আমি আন্তরিকভাবে গ্রহণ করছি। ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখায় মানবিক সমাজ গঠন ও দুর্যোগ ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নির্বাচিত হলে রেড ক্রিসেন্টের মতো মানবিক প্রতিষ্ঠানের পাশে থাকবো এবং চুয়াডাঙ্গার মানুষের সেবায় একসঙ্গে কাজ করবো।

শুভেচ্ছা জ্ঞাপনের সময় রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হামিদুর রহমান, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম মনি, সেলিমুল হাবিব সেলিম, অ্যাড. এম. এম. শাহজাহান মুকুল, আরিফ হোসেন জোয়ার্দার সোনা, মফিজুর রহমান মনা, এবং সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় রেড ক্রিসেন্টের শুভেচ্ছা গ্রহণ করলেন শরীফুজ্জামান শরীফ

প্রকাশের সময় : ১০:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫