০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে দুর্ঘটনা, মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে স্বর্ণা খাতুন (১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির নানী সাজেদা খাতুন।

রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার চিৎলা দেশভাটা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা খাতুন মেহেরপুর সদর উপজেলার সাজেদুল ইসলামের মেয়ে।

স্বজনরা জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য তার মা ও নানী দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। ক্যাপসুল খাওয়ানোর পর তারা ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে চিৎলা দেশভাটা এলাকার সামনে পৌঁছালে একটি দ্রুতগতির মোটরসাইকেল ভ্যানটিকে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে শিশুটি মায়ের কোল থেকে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। একই সঙ্গে ভ্যান থেকে পড়ে আহত হন শিশুটির নানী সাজেদা খাতুন।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু স্বর্ণা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহত সাজেদা খাতুন চিকিৎসাধীন রয়েছেন।

দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে দুর্ঘটনা, মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় ভিটামিন এ ক্যাপসুল খেয়ে ফেরার পথে দুর্ঘটনা, মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৬:১৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬