০১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা–কর্মীসহ ১০৫ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ১০৫ জন কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি নবাগতদের ফুল দিয়ে বরণ করেন এবং তাদের জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরোজগঞ্জ বাজার ইউনিট সভাপতি মো. মাসুম বিল্লাহ হাওলাদার, এবং সঞ্চালনা করেন সদর থানা প্রচার সম্পাদক মোহাম্মদ মামুন হাওলাদার।

চুয়াডাঙ্গা–১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, বিএনপি, সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন রাজনৈতিক দলের ১০৫ জন কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। আমরা তাদের পাশে থাকব ইনশাআল্লাহ। আমরা চাই বৈষম্যমুক্ত, মাদকমুক্ত ও ন্যায়ের ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলতে। জনগণের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচনে জনগণ সত্য ও ন্যায়ের প্রতীক জামায়াতকেই বেছে নেবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ইউনিট সদস্য মো. আব্দুর রউফ, সদর উপজেলা আমীর বেলাল হোসাইন, যুব বিভাগের জেলা সেক্রেটারি মো. আরিফুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মো. গোলাম রসুল, সহকারী সেক্রেটারি সাজিবুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, জেলা এইচআরডি সম্পাদক মো. আবু রায়হান, ইউনিয়ন আমীর–সেক্রেটারি এবং জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দসহ ইসলামী ছাত্রশিবির ও বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় বিএনপি নেতা–কর্মীসহ ১০৫ জনের জামায়াতে ইসলামীতে যোগদান

প্রকাশের সময় : ০৪:৩৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫