০৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় একাধিক মামলার আসামী শান্তিপাড়ার আকাশ যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলাসহ একাধিক মামলার আসামী ইমদাদুল হক আকাশকে (২৭) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

আজ সোমবার (২১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সদর থানায় আকাশকে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ইমদাদুল হক আকাশ চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার ইউসুফের ছেলে।

পুলিশ জানান, আকাশের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা সহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গতকাল রোববার শান্তিপাড়া থেকে অভিযান চালিয়ে আকাশকে গ্রেপ্তার করে যৌথবাহিনীর একটি দল। সোমবার দুপুরে সদর থানায় আকাশকে হস্তান্তর করে যৌথবাহিনী। এরপরই আকাশকে আদালতে সোপর্দ করে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধার নামে নির্মিত ‘বীর নিবাস’ বিক্রির অভিযোগ, তদন্তে দাবি

চুয়াডাঙ্গায় একাধিক মামলার আসামী শান্তিপাড়ার আকাশ যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৬:১০:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪