০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

Ada. Munna Telecom1

‘একজন নারী যদি দ্বীনদার হন, তবে তাঁর মাধ্যমে একটি পরিবার, একটি সমাজ, এমনকি পুরো রাষ্ট্রকেই ইসলামের পথে আনা সম্ভব”— এমন প্রেরণাদায়ী বার্তায় মুখর ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার মহিলা ইউনিটের প্রতিনিধি সম্মেলন।

শনিবার (১ নভেম্বর) সকালে শহরের দৌলতদিয়াড় তাসনিম-নূর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক মহিলা প্রতিনিধি অংশ নেন।

‘কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে নারী সমাজের ভূমিকা” শীর্ষক এ প্রতিনিধি সম্মেলনের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা মহিলা ইউনিটের মুয়াল্লিমা মোছা. জাহিদা খানম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মোঃ হাসানুজ্জামান সজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমীন সোহেল, সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, সেক্রেটারি তুষার ইমরান সরকার, সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান সোহেল, সদস্য আলহাজ্ব সায়েদার রহমান ও উপদেষ্টা মুফতি জুনাইদ আল হাবিব।

এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সভাপতি মাওলানা সাজেদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা আকরাম হুসাইন সাইরাফী, সদর উপজেলা সভাপতি আলিমুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোঃ নাজিমুদ্দিন এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, নারীরা যদি দ্বীনদার, নৈতিক ও ঈমানি চেতনায় উজ্জীবিত হন, তাহলে তাঁরাই হতে পারেন সমাজ পরিবর্তনের অগ্রদূত। একজন মায়ের হাতে যেমন গড়ে ওঠে একটি সন্তানের চরিত্র, তেমনি একজন নারীর দ্বীনদারতাই গোটা পরিবারকে আদর্শ পথে পরিচালিত করে। তাঁরা আরও বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী—তাদের শক্তিকে ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করতে পারলে বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে রূপ দেওয়া সম্ভব।

সম্মেলনে বক্তারা নারীদের আহ্বান জানান, ইসলামের মৌলিক শিক্ষা গ্রহণ করে, দাওয়াতি ও সমাজ সংস্কারের কাজে সক্রিয় ভূমিকা রাখার। যেখানে নারীরা সৎ, নৈতিক ও আলোকিত, সেখানে অন্যায় ও অবক্ষয় জায়গা পায় না। একজন দ্বীনদার নারীই সমাজে শান্তি ও শৃঙ্খলার বাতাবরণ তৈরি করতে পারেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের মহিলা ইউনিটের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ১১:০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫