০৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রকাশ্যে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ণব নিহত

Ada. Munna Telecom1

খুলনায় প্রকাশ্যে চলন্ত মোটরসাইকেলে দুর্বৃত্তদের গুলিতে অর্ণব কুমার সরকার নামে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে খুলনা নগরীর শেখপাড়া তেতুলতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অর্নব নগরীর বসুপাড়া এলাকার বাসিন্দা নিতিশ কুমার সরকারের ছেলে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এম‌বিএর ছাত্র‌ ছিলেন। তার রোল নং ২৩০৩১৭।

বিষয়‌টি নিশ্চিত করেছেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান প্রফেসর শেখ মাহমুদুল হাসান, হল প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।

সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, রাতে তেতুলতলা এলাকায় অর্নব কুমার সরকারকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে অর্নব ময়লাপোতা থেকে শিববাড়ি যাচ্ছিলেন। এ সময় ১০/১২টি মোটরসাইকেলের বহর থেকে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ হয়ে অর্নব মোটরসাইকেল থেকে পড়ে যান। দ্রুত উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত অর্নবের বন্ধু ফাহিম বলেন, রাতে তেতুলতলা মোড় এলাকায় অর্নব মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎ গুলির শব্দ শুনে এগিয়ে গিয়ে দেখি লোকজন জড়ো হয়ে আছে। এ সময় হেলমেট ফেলানো দেখে বুঝতে পেরেছি আমার বন্ধু। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অর্নব ও আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে এমবিএতে পড়ি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় পাচারকালে ২৮০ কেজি সরকারি চাল-আটা জব্দ : জরিমানার পর সেই বিএনপি নেতা বহিষ্কার

প্রকাশ্যে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ণব নিহত

প্রকাশের সময় : ১১:১৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫