০৭:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনে বিয়ে করায় বন্ধুদের বিক্ষোভ মিছিল

‘টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি’ এ স্লোগানে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে মিছিল করেছে একদল বন্ধু। প্রিয় বন্ধু শাকিল শেখের ‘গোপনে বিয়ের’ প্রতিবাদে এ মিছিল করে তারা।

শুক্রবার (১৫ মে) বিকেলে এসএসসি ২০১৫ ব্যাচের একদল বন্ধু ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এই অভিনব বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বন্ধুদের দাবি, তাদের দীর্ঘদিনের প্রাণের বন্ধু শাকিল শেখ তাদের কাউকে কিচ্ছু না জানিয়ে বিয়ের পিঁড়িতে বসেছে। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে যখন ঘর-সংসার শুরু করেছে, তখন বন্ধুরা খবরটি জানতে পারে।

মহাসড়কের ওপর দাঁড়িয়ে প্রতিবাদী বন্ধুরা বলেন, বন্ধুত্বের সম্পর্কে কোনো লুকোচুরি থাকতে পারে না। বিয়ে করে সে বন্ধুত্বের অমর্যাদা করেছে, তাই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।

মহাসড়কের পাশে এমন ব্যতিক্রমী প্রতিবাদ দেখে পথচারী ও যাত্রীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই গাড়ি থামিয়ে এই মজার দৃশ্য উপভোগ করেন এবং ছবি তোলেন। মুহূর্তের মধ্যেই এই ‘বিক্ষোভ’ এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে।

তবে বন্ধুদের এই ‘আন্দোলন’ কেবলই অভিমান থেকে। প্রতিবাদ শেষে তারা প্রিয় বন্ধু শাকিলের নতুন দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও শুভকামনা জানাতেও ভুলেননি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়নাল, মিশকাত, আলামীন, আশিক, সোহেল, মামুনসহ স্থানীয় আরও অনেক বন্ধু-বান্ধব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

গোপনে বিয়ে করায় বন্ধুদের বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৭:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬