০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
কেন্দ্রীয় যুবদল সভাপতির বিরুদ্ধে অপপ্রচার

গাংনীতে যুবদলের বিক্ষোভ মিছিল

Ada. Munna Telecom1

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মেহেরপুর গাংনীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে মেহেরপুর জেলা যুবদল, গাংনী উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্ব দেন গাংনী উপজেলা যুবদলের সভাপতি মালেক হোসেন চপল।

মিছিলটি গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূর্বের স্থানে এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবদাল হক, গাংনী উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

কেন্দ্রীয় যুবদল সভাপতির বিরুদ্ধে অপপ্রচার

গাংনীতে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০২:০৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪