আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
বুধবার (১৫ অক্টোবর) দিনব্যাপী পৌর এলাকার দিগড়ী, ইসলামপুর, শৈলগাড়ী মোড়, দিগড়ী বটতলা, কুলচারা মোড়, কুলচারা, সাতগাড়ী মোড়, বেলগাছি গ্রামের হাজী মোড়, শাপলা মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষের পক্ষে দলীয় বার্তা তুলে ধরেন।
গণসংযোগকালে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা দেশের মানুষের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। বিএনপি জনগণের দল, ধানের শীষ হলো জনগণের আশা ও বিশ্বাসের প্রতীক। তৃণমূল পর্যায় থেকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি রাষ্ট্র পুনর্গঠনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা। এই দফাগুলোর মাধ্যমে জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। তরুণ প্রজন্মকেই এই রূপরেখা জানতে হবে এবং দেশ পুনর্গঠনের আন্দোলনে অংশ নিতে হবে।’
বিএনপি ক্ষমতায় গেলে দেশ নতুন দিগন্তে পৌঁছাবে উল্লেখ করে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বিএনপি ক্ষমতা চায় জনগণের কল্যাণে, ব্যক্তিস্বার্থে নয়। ক্ষমতায় এলে জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে, বিচারহীনতা বন্ধ হবে এবং প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামো নতুনভাবে গড়ে উঠবে।’
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘এখন সময় ঘরে ঘরে পৌঁছে যাওয়ার, প্রতিটি ভোটারকে অনুপ্রাণিত করার এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও সুদৃঢ় করার। ঐক্য, সাহস ও সততার মধ্য দিয়েই আমরা গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের পথে এগিয়ে যাব।’

প্রচারণায় শরীফুজ্জামান শরীফের সঙ্গে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল মালিক সুজন, ইয়াসিন হাসান কাকন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, যুগ্ম আহ্বায়ক রায়হানুল কাজল, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান বজলু, সাধারণ সম্পাদক আতিকুর রহমান জোয়ার্দার পান্না, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক মিলনসহ ৭ ও ৮ নং ওয়ার্ড বিএনপি, অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এএইচ
নিজস্ব প্রতিবেদক 






















