০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সং ঘ র্ষ : প্রা ণ গেল হোমিওপ্যাথিক চিকিৎসকের

গাইবান্ধার সুন্দরগঞ্জের এক মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আহমাদ উদ্দিন (৫৫) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সুন্দরগঞ্জ থানাধীন ১৩ নম্বর শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়ন সুখ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আহমাদউদ্দিন নয়ন সুখ গ্রামের মৃত আফিল মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় হোমিওপ্যাথিক চিকিৎসা পেশার সঙ্গে জড়িত ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার ১৬ ডিসেম্বর রাতে নয়ন সুখ গ্রাম-সংলগ্ন একটি মাজারে খিচুড়ি রান্না ও বিতরণকে কেন্দ্র করে প্রথমে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পার্শ্ববর্তী গাইবান্ধা সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ রেনু মিয়ার (২৫) সঙ্গে আহমাদউদ্দিনের বাকবিতণ্ডা হয়।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার সকালে আবারও রেনু মিয়ার সঙ্গে আহমাদউদ্দিনের কথা কাটাকাটির ঘটনা ঘটে। একপর্যায়ে রেনু মিয়া সজোরে ধাক্কা দিলে আহমাদউদ্দিন মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুন্দরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (ওসি) তাজুল ইসলাম বলেন, অভিযোগ পেলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সং ঘ র্ষ : প্রা ণ গেল হোমিওপ্যাথিক চিকিৎসকের

প্রকাশের সময় : ০৪:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫