০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী আন্দোলনের নেতা তুষার ইমরান সরকারকে চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা

ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ‘আমার শহর, আমার ভাবনা’ পরিকল্পিত চুয়াডাঙ্গা পৌরসভা আধুনিকায়ন, নিরাপত্তা ও জনসেবা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাদ আসর চুয়াডাঙ্গা শহরের হোটেল পেয়ারে এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা একটি পরিকল্পিত, আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভা গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা পৌর শাখার সভাপতি মোহাম্মদ আবুল কাশেম। পৌর সেক্রেটারি নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. হাসানুজ্জামান সজীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি এনামুল কবির জিপসী, চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি আলিমুজ্জামান, সেক্রেটারি আশিকুল আলম সজীব, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলা সদর মুফতী আবদুস সালাম, সেক্রেটারি আলহাজ সায়েদার রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোঃ নাজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মীর শফিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মারিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইসলামী ছাত্র আন্দোলনের জেলা তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক ফাহিম আস সাইফ।

আলোচনা শেষে প্রধান অতিথি আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সেক্রেটারি এবং বিগত দুটি পৌর নির্বাচনে হাতপাখা প্রতীকের মেয়র পদপ্রার্থী তুষার ইমরান সরকারকে দলীয়ভাবে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

সভায় বক্তারা বলেন, পরিকল্পিত নগরায়ন, উন্নত সড়কব্যবস্থা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ নাগরিক জীবন এবং স্বচ্ছ প্রশাসনিক সেবাই হবে আগামীর চুয়াডাঙ্গা পৌরসভার মূল লক্ষ্য। নাগরিকদের প্রত্যাশা ও মতামতকে প্রাধান্য দিয়ে একটি অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক পৌর প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে চুয়াডাঙ্গা পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।

মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার পর তুষার ইমরান সরকার বলেন, “চুয়াডাঙ্গাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নিরাপদ শহরে রূপান্তর করাই আমাদের অঙ্গীকার। নাগরিকদের প্রত্যক্ষ সম্পৃক্ততা ও সহযোগিতায় একটি টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।” তিনি তরুণ সমাজের কর্মসংস্থান, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধি করার প্রতিশ্রুতিও দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

ইসলামী আন্দোলনের নেতা তুষার ইমরান সরকারকে চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী ঘোষণা

প্রকাশের সময় : ০৮:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬