১০:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলুকদিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ আলুকদিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২২ আগস্ট) অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী জননেতা হাসানুজ্জামান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের এমপি প্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী, জেলা সহ-সভাপতি এনামুল কবির জিপসি, এবং চুয়াডাঙ্গা সদর থানা সভাপতি আলিমুজ্জামান।

সভায় বক্তারা বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই দেশ গড়ে তোলা সম্ভব। হাতপাখা প্রতীকের বিজয়ের মাধ্যমেই দেশের মানুষ ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা উপহার পাবে। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে ইসলামী শাসন প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করতে হবে।”

বক্তারা আরও বলেন, “বর্তমান অরাজকতা, দুর্নীতি, লুটপাট, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে জাতিকে রক্ষা করতে হলে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। কুরআন-সুন্নাহভিত্তিক শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের মানুষ প্রকৃত শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন লাভ করবে।”

সভায় সভাপতিত্ব করেন আলুকদিয়া ইউনিয়ন সভাপতি হাজী ইখতিয়ার উদ্দিন রানা বিশ্বাস। তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করব, ইনশাআল্লাহ হাতপাখার বিজয় নিশ্চিত করব। ইতিমধ্যেই ইউনিয়নের প্রতিটি কর্মী নির্বাচনী কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এবং জনগণকে ঐক্যবদ্ধ করতে কাজ করছে।”

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, কর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

আলুকদিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৯:১৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫