১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ক্ষেতে সার দিতে গিয়ে নিখোঁজ, পরদিন মিলল কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার একটি কৃষিজমি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর হাসেম মণ্ডল (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের উসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাসেম মণ্ডল উপজেলার উসমানপুর গ্রামের নতুনপাড়ার মৃত রুস্তম মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার নিজ কৃষিজমিতে সার প্রয়োগের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হাসেম মণ্ডল। কিন্তু দিনশেষেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন সকালে স্থানীয়রা কাটাখালী মাঠে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে শরীরে যে ধরনের ক্ষতচিহ্ন দেখা গেছে, তা কোনো বন্য প্রাণী, বিশেষ করে শেয়ালের আক্রমণে হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি কেবল প্রাথমিক পর্যবেক্ষণ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

আলমডাঙ্গায় ক্ষেতে সার দিতে গিয়ে নিখোঁজ, পরদিন মিলল কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ

প্রকাশের সময় : ১২:৫৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬