০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ চুয়াডাঙ্গায় আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আজ সোমবার (২৫ জানুয়ারি ২০২৬) আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জেলা জামায়াতের আয়োজনে ও ১০ দলীয় জোটের সমর্থনে বিকাল ৪টায় চুয়াডাঙ্গা টাউন মাঠে অনুষ্ঠিত হবে এক বিশাল নির্বাচনী জনসভা, যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

এই জনসভাকে ঘিরে জেলার রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। ইতোমধ্যেই সভাস্থলে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। চলছে ব্যাপক প্রচার-প্রচারণা। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উদ্দীপনা। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা নিয়মিত মঞ্চ এলাকা পরিদর্শন করে প্রস্তুতির সার্বিক অগ্রগতি তদারকি করছেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন।

এছাড়াও বক্তব্য রাখবেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের (আলমডাঙ্গা ও সদর উপজেলার আংশিক) সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভায় সভাপতিত্ব করবেন জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট কর আইনজীবী মো. রুহুল আমিন।

জেলা জামায়াত সূত্রে জানা গেছে, এই জনসভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন। নির্বাচনী মাঠে দলীয় অবস্থান শক্তিশালী করতে এই জনসভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন নেতারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

আজ চুয়াডাঙ্গায় আসছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান

প্রকাশের সময় : ১০:০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬