০২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা

অনিয়মের অভিযোগ তদন্তে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের কমিটি, তদন্ত শুরু

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের অধীন তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১১–২০ গ্রেড) স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তদন্তে মাঠে নেমেছে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের একটি কমিটি।

হাইকোর্টের নির্দেশে গঠিত তিন সদস্যের এই তদন্ত কমিটি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু করেন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামের নেতৃত্বে গঠিত প্রতিনিধিদলটি দিনব্যাপী তদন্ত পরিচালনা করে। তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, এই কার্যক্রম বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ এনে সাকিল আহম্মেদ ও মোহা. উম্মে আতাইয়া সোহানা হাইকোর্টে একটি রিট পিটিশন (মামলা নং–১০৭৬৬/২০২৫) দায়ের করেন। এ বিষয়ে হাইকোর্ট গত ৮ জুলাই রায় প্রদান করেন। ওই রায়ের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর গত ৯ ডিসেম্বর তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেয়।

তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে অনিয়ম সংক্রান্ত সংবাদ প্রকাশকারী গণমাধ্যমকর্মীদেরও সাক্ষ্য ও প্রমাণাদি উপস্থাপনের জন্য ডাকা হয়। এ সময় দৈনিক সময়-এর সমীকরণ, দৈনিক মানবকণ্ঠ, দৈনিক মাথাভাঙ্গা, দৈনিক আজকের চুয়াডাঙ্গা এবং রেডিও চুয়াডাঙ্গার প্রতিবেদকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা প্রকাশিত সংবাদের প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট প্রমাণাদি তদন্ত কমিটির কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে তদন্ত কমিটির সভাপতি ডা. কাজী মো. আইনুল ইসলাম বলেন, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ মুহূর্তে কোনো মন্তব্য বা সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। সংশ্লিষ্ট সবার বক্তব্য ও দাখিলকৃত কাগজপত্র আমরা গুরুত্বসহকারে পর্যালোচনা করছি।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষা

অনিয়মের অভিযোগ তদন্তে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায়ের কমিটি, তদন্ত শুরু

প্রকাশের সময় : ০৩:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫