০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাপের কামড়ের পর দিনভর ঝাড়ফুঁক, প্রান গেল যুবকের

ঝিনাইদহের সরিষাঘাটায় সাপের কামড়ে মহিদুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকাল ১০টার দিকে সাপে কামড়ালেও সন্ধ্যা ৭টার দিকে মহিদুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

মহিদুল ইসলাম ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের সরিষাঘাটা গ্রামের মাঠপাড়ার মজনু শেখের ছেলে।

আরও পড়ুন

মহিদুল ইসলামের ভাবি রানি রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, মহিদুল সরিষাঘাটা বাজারে কাঁচামালের আড়তে কাজ করতো। সকাল ১০টার দিকে কাজ করার সময় সাপে কামড় দেয়। পরে বাড়িতে আসলে পরিবারের সদস্যরা স্থানীয় ওঝার (কবিরাজ) কাছে নিয়ে ঝাড়ফুঁক করেন। সন্ধ্যার আগে অবস্থার অবনতি হলে তখন আমরা বিষয়টি জানতে পেরে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মেহবুবা মুস্তারি মৌ রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

সাপের কামড়ের পর দিনভর ঝাড়ফুঁক, প্রান গেল যুবকের

প্রকাশের সময় : ১০:০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪