০৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন জাতীয়, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজনে অনুমতি নিতে হবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত জাতীয় দিবস, আন্তর্জাতিক দিবস, ধর্মীয় অনুষ্ঠান (ওয়াজ মাহফিল) এবং সামাজিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে নির্দেশনা জারি করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো ধরনের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, ধর্মীয় অনুষ্ঠান, ওয়াজ মাহফিল কিংবা সামাজিক আয়োজন করতে হলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের পূর্বানুমতি গ্রহণ করা বাধ্যতামূলক।

নির্দেশনায় আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এসব অনুষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য প্রদান করা যাবে না এবং নির্বাচনসংক্রান্ত কোনো প্রচারণা বা কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার (সংসদীয় আসন-৭৯ ও ৮০, চুয়াডাঙ্গা-১ ও ২) মোহাম্মদ কামাল হোসেন। আদেশটি গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখের ১৭.০০,০০০০,০৩৪,০৩৬,০০৯.২৫-৩৯১ নম্বর স্মারকের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন জাতীয়, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজনে অনুমতি নিতে হবে

প্রকাশের সময় : ০৭:০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫