১১:৫২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ: পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হাসানুজ্জামান সজিবের নেতৃত্বে মিছিলটি বড়বাজার হাসান চত্বর থেকে শুরু হয়ে পৌরসভা মোড়, সরকারি কলেজ ও কোর্ট মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় হাসান চত্বরে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিক্ষোভ পূর্ব সমাবেশে হাসানুজ্জামান সজিব তার বক্তব্যে বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে জাতীয় নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচন অবশ্যই পিআর (Proportional Representation) পদ্ধতিতে হতে হবে। তিনি আরও বলেন, দেশের মানুষ আর আগের অবস্থায় ফিরতে চায় না। বিগত ৫৪ বছরে আওয়ামী লীগ, বিএনপি কিংবা জাতীয় পার্টি কেউই জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি। মানুষ এখন অধিকার ফিরে পেতে চায়, আর সেই অধিকার আদায়ের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী, জেলা সেক্রেটারি তুষার ইমরান সরকার, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মীর শফিউল ইসলাম এবং ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইব্রাহিম হোসেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনামলে সংঘটিত খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি ও লুটপাটের বিচার করতে হবে। একই সঙ্গে তাদের সহযোগী ১৪ দলেরও বিচারের আওতায় আনা জরুরি। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্র সংস্কার দ্রুত সম্পন্ন না হলে বর্তমান সরকার ইতিহাসে মীরজাফরের কাতারে স্থান পাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

বাঁশ কেনার কথা বলে ঘরে ঢুকে বৃদ্ধাকে ধ র্ষ ণ, অভিযুক্তকে ধরে পুলিশে দিলো স্থানীয়রা

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ: পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি

প্রকাশের সময় : ০৯:৫৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫