০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ, জামায়াত কর্মী আটক

Ada. Munna Telecom1

ভোলা-১ সংসদীয় আসনের সদর আসনের একটি ভোটকেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক জামায়াত কর্মীকে আটক করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আলীনগর সাহেবের কাচারী ভোটকেন্দ্রে মাঠে এ ঘটনা ঘটে।

আটককৃত জামায়াত কর্মীর নাম মো. এমরান। তিনি ওই একই গ্রামের মো. কামালের ছেলে বলে জানা গেছে।

সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো.আরিফুজ্জামান বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেন। তিনি বলেন, তার বিরুদ্ধে নির্বাচনের পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

কেন্দ্রে উপস্থিত ভোটাররা জানান, ভোটাররা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল। এ সময় হঠাৎ ভোটকেন্দ্রটির মাঠে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর কিছু সময়ের জন্য কেন্দ্রটির ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। পরে দ্রুত ভোলা সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে যৌথ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ভোটগ্রহণ শুরু হয়। 

জামায়াত কর্মী আটক হওয়ার বিষয়ে জানতে চাইলে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ বলেন, ভোট সুষ্ঠু হলে আমাদেরই লাভ, জনগণ ভোট দিতে পারবে। ভোটকেন্দ্রে গন্ডগোল হলে আমাদেরই ক্ষতি। আমাদের কোনো নেতাকর্মী এ ঘটনার সঙ্গে জড়িত নন। অন্য দলের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়ে আমাদের নেতাকর্মীদের ওপর দায় চাপাচ্ছে।

এদিকে ভোলা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান ঢাকা পোস্টকে বলেন, ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ নেই, একটু বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। সেখানে সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ যৌথবাহিনী গিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

ভোটকেন্দ্রের মাঠে ককটেল বিস্ফোরণ, জামায়াত কর্মী আটক

প্রকাশের সময় : ০৩:৩৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬