০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগর থানা পুলিশের অভিযান : রান্নাঘর থেকে উদ্ধার হলো ৪৫৩ বোতল মাদক

  • জীবননগর অফিস
  • প্রকাশের সময় : ০৭:৫৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ৫১৭ Views

চুয়াডাঙ্গার জীবননগরে একটি বাড়ির রান্নাঘরে অভিযান চালিয়ে ৪৫৩ বোতল নিষিদ্ধ নেশাজাতীয় উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি দল দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালায়। বাড়ির রান্নাঘরে তল্লাশি চালিয়ে দুটি বস্তার মধ্যে রাখা অবস্থায় ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়। দেলোয়ার হোসেন ওই গ্রামের আয়নাল মন্ডলের ছেলে।

অভিযানের সময়ই দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে উদ্ধার হওয়া সিরাপের ঘটনায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখানো হয়।

জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, অভিযানে ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় রং-তুলির আঁচড়ে ফুটে উঠছে দেবীর প্রতিমা, ১১৬ মণ্ডপে উৎসবের অপেক্ষা

জীবননগর থানা পুলিশের অভিযান : রান্নাঘর থেকে উদ্ধার হলো ৪৫৩ বোতল মাদক

প্রকাশের সময় : ০৭:৫৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬