০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান সজীব

“জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিন ইসলামী আন্দোলনের দাওয়াত”

Ada. Munna Telecom1

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জনাব হাসানুজ্জামান সজীব দামুড়হুদা উপজেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী মতবিনিময় করেছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দামুড়হুদা আইএবি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি জনাব এনামুল কবীর জিপসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি জনাব মোঃ নাজিম উদ্দীন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে হাসানুজ্জামান সজীব বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই হতে হবে। জনগণের অধিকার নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাগাতার আন্দোলন চালিয়ে যাবে।”

তিনি আরও ঘোষণা দেন, আগামী ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাইয়ের আহ্বানে দেশের অন্যান্য জেলার ন্যায় চুয়াডাঙ্গার হাসান চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

এ সময় তিনি দামুড়হুদা উপজেলার নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “জনগণের দ্বারে দ্বারে গিয়ে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে এবং হাতপাখা প্রতীকের পক্ষে জনমত গড়ে তুলতে হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা-২ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী হাসানুজ্জামান সজীব

“জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিন ইসলামী আন্দোলনের দাওয়াত”

প্রকাশের সময় : ০৮:০৬:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫