০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-১ আসনে হাতপাখার প্রার্থী জহুরুল ইসলাম আজিজী

‘দেশের মানুষ পরিবর্তন চায়, ইসলামী শক্তিকেই ক্ষমতায় দেখতে চায়’

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেছেন, দেশের মানুষ পরিবর্তন চায়, ন্যায়-ইনসাফভিত্তিক নেতৃত্ব চায়। জনগণ এখন ইসলামী শক্তিকেই ক্ষমতায় দেখতে চায়।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

গ্রামের বিভিন্ন মোড়ে, দোকানে, বাড়ির সামনে জড়ো হওয়া সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতে তিনি বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি ও বৈষম্যের মধ্যে মানুষ এমন নেতৃত্ব খুঁজছে যারা নৈতিক মূল্যবোধে সুদৃঢ়। পথসভায় তার বক্তব্যে স্পষ্ট ছিল পরিবর্তনের ডাক এবং স্বচ্ছ রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার।

মাওলানা আজিজী বলেন, রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। দুর্নীতি, বৈষম্য ও অবিচার থেকে মুক্ত একটি শান্তিপূর্ণ সমাজ গড়াই ইসলামী আন্দোলনের লক্ষ্য। হাতপাখা প্রতীক শুধু একটি দলীয় পরিচয় নয়—এটি ন্যায়, শান্তি ও জনকল্যাণের প্রতীক।

স্থানীয়দের উপস্থিতিতে পথসভা বেশ সরগরম হয়ে ওঠে। অনেকেই হাতপাখা প্রতীকের প্রতি নিজেদের সমর্থন প্রকাশ করেন। এলাকাবাসীর সঙ্গে মিশে গিয়ে প্রার্থী তাদের সমস্যার কথা শোনেন, উন্নয়ন-সেবা নিয়ে তাঁদের প্রত্যাশার কথাও মনোযোগ দিয়ে শোনেন।

গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাদিমপুর ইউনিয়ন শাখার সভাপতি ডা. কুতুবউদ্দিন, সহসভাপতি মিজানুর রহমান মিলন, আব্দুর রাজ্জাক, আরিফুল ইসলাম, আব্দুস সালামসহ ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

এএইচ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা-১ আসনে হাতপাখার প্রার্থী জহুরুল ইসলাম আজিজী

‘দেশের মানুষ পরিবর্তন চায়, ইসলামী শক্তিকেই ক্ষমতায় দেখতে চায়’

প্রকাশের সময় : ০২:২১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫