০৩:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার জাফরপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আব্দুর রহিম আটক

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা সদরের জাফরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ আব্দুর রহিম (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক আব্দুর রহিম চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামের নসকর আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে বিভাগীয় পরিদর্শক শাহ জালাল খানসহ একটি বিশেষ আভিযানিক দল সদর উপজেলার মামুন ফিলিং স্টেশনের সামনে ও অভিযুক্তের গুদামঘরে অভিযান চালায়। এ সময় অভিযুক্ত আব্দুর রহিমের কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত আব্দুর রহিমের বিরুদ্ধে পরিদর্শক শাহ জালাল খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মাদক আইনে মামলা রুজু করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গার জাফরপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ আব্দুর রহিম আটক

প্রকাশের সময় : ০৮:০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫