০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না : শরীফুজ্জামান শরীফ

Ada. Munna Telecom1

চুয়াডাঙ্গা–১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ বলেছেন, আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে, চুয়াডাঙ্গায় ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না। এই ভোট কোনো প্রতীক বা ব্যক্তি পরিবর্তনের ভোট নয়; এটি আপনাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার ভোট।

শনিবার (২২ নভেম্বর) আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের খোড়দ ৭ নম্বর ওয়ার্ড থেকে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে পথসভায় নিজ বক্তব্যে এ কথা বলেন তিনি। এরপর তিনি ভোগাইল বগাদী, মহেশপুরসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিবিড় প্রচারণা, গণসংযোগ করেন।

সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ এই ইউনিয়নে স্থানীয় নেতৃবৃন্দ, সাবেক জনপ্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি সারাদিনই ছিল চোখে পড়ার মতো। পথে পথে মানুষ তাকে একনজর দেখতে, অভিবাদন জানাতে এবং নিজেদের বক্তব্য পৌঁছে দিতে এগিয়ে আসেন।

পথসভায় শরীফুজ্জামান শরীফ বলেন, বর্তমান সরকারের অপশাসনে কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না, যুবকেরা বেকার, আর দেশে গণতন্ত্রের অস্তিত্ব নেই। জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা দিয়েছেন। এই রূপরেখা দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মুক্তির ভিত্তি। কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার আমরা করেছি—যাতে আর কেউ সাধারণ মানুষের উপর অন্যায়ভাবে প্রভাব বিস্তার করতে না পারে।”

তিনি আরও বলেন, ভাংবাড়িয়া ইউনিয়নের মানুষ সব সময় আন্দোলন–সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছে। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও শক্তি দেয়। আমি আপনাদের সেবক হিসেবে পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ থাকব। আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিন—এই ত্যাগ কোনো দিনই বৃথা যাবে না।

দিনব্যাপী গণসংযোগে শরীফুজ্জামান শরীফের সঙ্গে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সাবেক সহ-সভাপতি ও ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার জাহান ঝন্টু, হাফিজ উদ্দিন হাবলু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি খন্দকার আরিফ হোসেন, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মিরা, সাধারণ সম্পাদক আতাউল হুদা, যুগ্ম সম্পাদক তুহিন হুদা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, যুবদল নেতা সেলিম, আবুজার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন এবং সাধারণ সম্পাদক আসিফ হুদাসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

দিনব্যাপী প্রচারনায় জনস্রোত ও সাধারণ মানুষের অংশগ্রহণে ভাংবাড়িয়া ইউনিয়নজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না : শরীফুজ্জামান শরীফ

প্রকাশের সময় : ০৭:২৪:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫