০২:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা-২ আসনে হাতপাখার প্রার্থী হাসানুজ্জামান

‘ক্ষমতায় গেলে নারীদের কর্মসংস্থানে বিপ্লব ঘটানো হবে’

Ada. Munna Telecom1

নারীদের সম্মান, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করেই একটি প্রকৃত ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, এমন মন্তব্য করে নারীদের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাসানুজ্জামান সজীব।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বয়রা গ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

নারী উন্নয়ন ও কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাসানুজ্জামান সজীব বলেন, নারীরা এখনও কর্মসংস্থান, নিরাপত্তা ও সামাজিক বৈষম্যের চাপে ভুগছেন। আমরা ক্ষমতায় এলে নারীদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। যেন তারা মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে কাজ করার সুযোগ পান।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে নারী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির প্রকল্প, ইসলামি মূল্যবোধভিত্তিক নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলাসহ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে নানা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

নারী শক্তিকে দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হিসেবে তুলে ধরে তিনি আরও বলেন, কারুশিল্প, ক্ষুদ্র শিল্প, প্রশিক্ষণভিত্তিক কর্মমুখী উদ্যোগ এসব খাতে নারীদের অংশগ্রহণ দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। আমরা এসব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনতে চাই।

হাসানুজ্জামান সজীব হাতপাখা প্রতীকের জন্য সমর্থন চান এবং নারীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, হাতপাখা শুধু একটি প্রতীক নয় এটি ন্যায়, সুশাসন, নিরাপত্তা ও কল্যাণনীতির পরিচায়ক। আপনাদের সমর্থনই দেশের পরিবর্তনের স্রোত তৈরি করতে পারে। মহিলাদের মধ্যে দাওয়াতী কার্যক্রম আরও জোরদার করুন, হাতপাখার পক্ষে গণজাগরণ গড়ে তুলুন।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ মনিরুজ্জামান সোহেল, জেলা মহিলা ইউনিটের নেতৃবৃন্দ, দামুড়হুদা উপজেলা শাখার দায়িত্বশীল মোঃ আব্দুল কাদের, এবং ইউনিয়ন–ওয়ার্ড শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়িতে লুকানো ছিল ১০০০ লিটার ডিজেল: ১৫ দিনের কারাদণ্ড

চুয়াডাঙ্গা-২ আসনে হাতপাখার প্রার্থী হাসানুজ্জামান

‘ক্ষমতায় গেলে নারীদের কর্মসংস্থানে বিপ্লব ঘটানো হবে’

প্রকাশের সময় : ০৭:৩৮:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫