চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুন) জীবননগর পৌরসভার সম্মেলনকক্ষে এ বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও বাজেট ঘোষণা করেন জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।
আগামী অর্থবছরে জীবননগর পৌরসভার মোট আয় ধরা হয়েছে ২৫ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪৬ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭৫ হাজার টাকা, প্রারম্ভিক জের ৫ লাখ ৮৫ হাজার ৩৪৬ টাকা ও উন্নয়ন প্রাপ্তি আয় ২২ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৭০০ টাকা।
বিপরীতে আগামী অর্থবছরে জীবননগর পৌরসভার মোট ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ৮৮ লাখ ২৪ হাজার ৪৬ টাকা। এর মধ্যে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৩৫২ টাকা, রাজস্ব উদ্বৃত্ত ৪ লাখ ৮০ হাজার ৯৯৪ টাকা ও উন্নয়ন ব্যয় ২২ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৭০০ টাকা।
জীবননগর পৌরসভার ভারপ্রাপ্ত হিসাবরক্ষক আবুল কালাম আজাদের পরিচালনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবুল কাশেম, ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মো. জয়নাল আবেদীন, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. খোকন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম রাজা, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান, জীবননগর পৌরসভার প্রধান সহকারী তরিকুল ইসলামসহ পৌর কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও পৌর এলাকারা বিশিষ্ঠজনেরা।
এএইচ
রেডিও চুয়াডাঙ্গা ডেস্ক 



















