০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে বিএনপি নেতাদের সহযোগিতায় লুট হওয়া ৫১ বস্তা মাছের খাবার ফেরত পেলেন ব্যবসায়ী

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পরই সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও ব্যাপক লুটপাট ও বাসা-বাড়িতে ভাংচুর চালায় দৃর্বত্তরা। বেশির ভাগই বিএনপির নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী বাজার থেকে লুট হওয়া ৫১ বস্তা মাছের খাবার ফেরত পেয়েছেন এক ব্যবসায়ী। এ ছাড়া দুই ব্যবসায়ীর লুট হওয়া প্রায় ২০০ বস্তা চাল উদ্ধারে কাজ করছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আজ রোববার (১১ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ রেডিও চুয়াডাঙ্গাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আওয়ামীলীগ সরকার পতনের পর বিএনপির নাম ভাঙিয়ে লুটপাট, ভাংচুর করে দুর্বত্তরা। এরমধ্যে কয়েকজন কিছু বিএনপির সমর্থকও রয়েছেন বলে জানা গেছে।

আবুল কালাম আজাদ বলেন, চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবু কড়া নির্দেশনা দিয়েছেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা মালামাল লুট করেছেন, সেগুলো উদ্ধার করে ফিরিয়ে দিতে বলেছেন। আমরা সেই নির্দেশনা অনুযায়ী লুট হওয়া ৫১ বস্তা মাছের খাবার উদ্ধার করে ফেরত দিতে সক্ষম হয়েছি।

তিনি আরও অনেক, উপজেলার ব্যবসায়ী ও মাইটিভির ক্রাইম রিপোর্টার এসকে লিটন ও দ্বীন ইসলামের প্রায় ২০০ বস্তা চাল লুট হয়েছে বলে দাবি করা হচ্ছে। আমাদের কর্মীরা সেগুলো উদ্ধার কাজ চালাচ্ছে। এছাড়া, ছাত্রদল, বিএনপির নেতাকর্মীরা শিক্ষার্থীদের নিয়ে পুরো উপজেলা পরিস্কার পরিছন্নতা অভিযান চালাচ্ছেন।

সাথী অটো রাইচ মিলের মালিক সাংবাদিক এসকে লিটন রেডিও চুয়াডাঙ্গাকে বলেন, আমার প্রতিষ্ঠান থেকে প্রায় ১১ হাজার বস্তা চাল বিএনপির নাম ভাঙ্গিয়ে লুট করে নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক হাসান মাহমুদ খান বাবুকে কল করলে নাম্বার বন্ধ পাওয়া যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

জনপ্রিয়

দর্শনায় ভাঙচুর-চাঁদাবাজি মামলায় পৌর যুবদল নেতা ব্রাইট গ্রেপ্তার, দল থেকেও হলেন বহিষ্কার

জীবননগরে বিএনপি নেতাদের সহযোগিতায় লুট হওয়া ৫১ বস্তা মাছের খাবার ফেরত পেলেন ব্যবসায়ী

প্রকাশের সময় : ০২:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪